শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যশোর থেকে কক্সবাজার ও চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু

অনলাইন নিউজ পোর্টাল • 30 সেপ্টেম্বর 2021, 07:52 বিকাল • 213 বার পঠিত
যশোর থেকে কক্সবাজার ও চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু

যশোরের স্থানীয় সংসদ সদস্য ও সাংবাদিকদের যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবীতে সায় জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহাবুব আলী এমপি বলেছেন, সুন্দরবনকে ঘিরে পর্যটন খাত বিকাশে কাজ করছে সরকার। সুন্দরবন কেবল দেশের মধ্যে নয় সারাবিশ্বে গৌরবময় স্থান। বিদেশি এভিয়েশন শিপগুলো পর্যটক নিয়ে সুন্দরবনে আসতে আগ্রহ প্রকাশ করেছে। সে লক্ষ্যে ২০টি স্পটে ইকো-ট্যুরিজম চালু করার চিন্তা করতে যাচ্ছে সরকার। স্পটগুলো তৈরির সময় সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য যাতে নষ্ট না হয়- সেটিও বিবেচনায় নিয়ে কাজ করছে সরকার। এজন্য বুয়েটকে দিয়ে একটি সার্ভেও করানো হয়েছে।