শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ফিচার

যশোর: বরযাত্রী যেতেই সাবেক স্ত্রীর বাড়িতে বোমা বিস্ফোরণ

মোহাম্মদ খাইরুল আমিন • 01 জুন 2022, 09:36 সকাল • 725 বার পঠিত
যশোর: বরযাত্রী যেতেই সাবেক স্ত্রীর বাড়িতে বোমা বিস্ফোরণ

বরযাত্রী চলে যাওয়ার পর সাবেক স্ত্রীর বাড়িতে বোমা বিস্ফোরণ করেন সাবেক স্বামী । এ ঘটনায় অভিযুক্ত শুভকে ধরতে না পারলেও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার হলেন- শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মাসুম হোসেনের ছেলে ২০ বছর বয়সী অয়ন ও একই এলাকার ওহাব আলীর ছেলে ১৮ বছরের আমানউল্লাহ।

জানা গেছে, যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই এলাকার জাকিরের ছেলে শুভর। তারা পালিয়ে বিয়েও করেছিলেন। শুভর নির্যাতনে বিয়ের পাঁচ মাস পর তালাক দিয়ে বাবার বাড়ি চলে আসেন ওই তরুণী। তার অন্য জায়গায় বিয়ে ঠিক করে পরিবার।

গত সোমবার রাতে ছিল বিয়ের অনুষ্ঠান। সব আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীদের বিদায় দেন পরিবারের লোকজন। এর মধ্যেই সাবেক স্ত্রীর বিয়ের খবর জানতে পারেন শুভ। এতে ক্ষিপ্ত হয়ে রাত ১১টার দিকে সহযোগী অয়ন ও আমানউল্লাহকে নিয়ে মেয়ের বাড়ির সামনে দুটি বোমার বিস্ফোরণ ঘটান।