শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

যশোর আহ্ছানিয়া মিশনে অন্যরকম এক দিন

মোহাম্মদ খাইরুল আমিন • 21 সেপ্টেম্বর 2024, 06:13 বিকাল • 493 বার পঠিত
যশোর আহ্ছানিয়া মিশনে অন্যরকম এক দিন

বিশ্ব আত্নহত্যা দিবস উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের অধিনে আহ্ছানিয়া মিশন মাদকাসক্ত ও পুনর্বাসন কেন্দ্র, যশোর আজ (শনিবার) সকালে "আত্মহত্যা কি,আত্মহত্যা প্রতিরোধে পরিবারের ভুমিকা" বিষয়ক পারিবারিক সভা আয়োজন করে। এই সভায় ৩২ টি পরিবার থেকে মোট ৫৩ জন সদস্য উপস্থিত ছিলেন।
 
পারিবারিক আলোচনা সভাটি শুরু হয় একজন ক্লায়েন্টের পবিত্র কুরআন তিলওয়াতের মাধমে।

এরপর আলোচনা সভায়  শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোরে সেন্টারের মেডিকেল অফিসার ডা:মারুফুজ্জামান। তিনি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এবং মাদকাসক্তি চিকিৎসায় মেডিসিনের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। 

 সভায় এই সেন্টার থেকে চিকিৎসা নেওয়া রিকোভারি খাইরুল আমিন তুহিন অভিভাবকদের সঙ্গে তার রিকোভারি জার্নি শেয়ার করেন। তিনি রিকোভারীদের সামাজিক এবং পারিবারিক পুনর্বাসনের উপরে গুরুত্ব দিয়ে বলেন রিকোভারীরা যেন সমাজের বোঝা না  হয় তারা যেন সামাজিক সম্পদে পরিণত হয়। এছাড়া রিকোভারী লাইফের সামাজিক ট্যাবু এবং স্টিগমা নিয়ে কথা বলেন তিনি। সবশেষে তিনি সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকদ্রব্য রোধে সমাজের সবার অগ্রনী ভুমিকা আশা করেন।

 সভাটির  মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সেলর মো:রাশিদুল আলম। তিনি পর্যায়ক্রমে স্লাইড আকারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনে এর মাধ্যমে সুন্দর সাবলীল এবং সুস্পষ্ট ব্যাখ্যাসহ উপস্থাপন করেন। আত্মহত্যা কি ,আত্মহত্যার লক্ষণ, আত্নহত্যা প্রতিরোধে পরিবারের ভুমিকা কি, আত্মহত্যা প্রতিরোধে সমাজের ভুমিকা ইত্যাদি  বিষয়গুলোর উপর বাস্তবসম্মত, সময়োপযোগী,সুন্দর ও সাবলীলভাবে উদাহরণ সহ ব্যাখ্যা প্রদান করেন।

আজকের পারিবারিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন এর সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলি। তিনি বিশ্ব আত্মহত্যা দিবস এবং রিকোভারী ডে সম্পর্কে অবিভাবকদের অবিহিত করেন। এবারের বিশ্ব আত্মহত্যা দিবসের মুল প্রাতিপাদ্য বিষয় ছিলো "আত্নহত্যার উপর আখ্যান পরিবর্তন করা" (Changing the Narrative on Suicide)।  আত্মহত্যার উপরে বৈজ্ঞানিক তথ্য বহুল ব্যাখ্যা,আত্মহত্যা নিয়ে ভ্রান্ত ধারণা,আত্নহত্যা প্রবন মানুষের বৈশিষ্ট্য ও মনোভাব,আত্মহত্যা প্রতিরোধে অবিভাবক এবং সমাজের ভুমিকা নিয়েও তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেন। মতবিনিময় সভার এক পর্যায়ে তিনি অভিভাবকদের প্রশ্ন নেন এবং সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেন। অবিভাবকরা তাতে সন্তুষ্টি প্রকাশ করেন। 

সবশেষে সেন্টার ম্যানেজার সৈয়দ মিজানুর ইসলাম ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা খান বাহাদুর আহছানউল্লা (র:) সংক্ষিপ্ত জীবনী এবং এই মিশনের উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন। ৬ মাসের চিকিৎসার গুরুত্ব অবিভাবকদের সরল ভাষায় বুঝিয়ে বলেন এবং এই ৬ মাস সম্পূর্ণ করার জন্য বলেন। সবশেষে তিনি DAM Health এর ব্যবহারের প্রয়োজনীয়তা উল্লেখ করে সকল উপস্থিতির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাটি সঞ্চালনা করেন কাউন্সেলর হাবিবুর রহমান।

দুপুরের পর ভিডিও কনফারেন্সে রাখী গাঙ্গুলি ও মিজানুর ইসলাম রিকভারিং অ্যাডিক্টদের সঙ্গে মত বিনিময় করেন। কে কেমনভাবে জীবনটাকে গুছিয়ে আনছেন আর কতোটা ভালো আছেন তা জানেন। রাখী গাঙ্গুলি বিভিন্ন প্রশ্নের জবাব দেন। যারা কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর জীবন যাপন করছেন তাদের সাধুবাদও জানান তিনি।