শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যমুনা রেলসেতুতে ট্রেন চলাচল শুরু

মোহাম্মদ খাইরুল আমিন • 12 ফেব্রুয়ারি 2025, 12:29 দুপুর • 200 বার পঠিত
যমুনা রেলসেতুতে ট্রেন চলাচল শুরু

যমুনা রেল সেতু দিয়ে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্য দিয়ে যমুনা বহুমুখী সেতু (বঙ্গবন্ধু সেতু) দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১৮ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি ট্রেন যমুনা রেলসেতু পারাপারের মধ্য দিয়ে ট্রেন চলাচল শুরু হলো।  

মাত্র ছয় মিনিটে ১১টা ২৪ মিনিটে ট্রেনটি সেতু পার হয়। ট্রেনের গতিবেগ ছিল প্রায় ৭০ কিলোমিটার।