যেভাবে সম্পর্ক তৈরী করবেন আল-কোরআনের সাথে
কুরআনের সাথে সম্পর্ক তৈরি একজন মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। অশান্তি ও গোলকধাঁধার এই পৃথিবীতে মানসিক শান্তি ও আত্মার প্রশান্তির জন্যই আমাদের উচিত কুরআনের সাথে যুক্ত থাকা।
আমাদের জীবনের জন্য কুরআন একটি গুরুত্বপূর্ণ পথনির্দেশনা। কোন পন্থায় জীবনকে পরিচালনা করলে আমরা পৃথিবীতে প্রকৃতপক্ষে শান্তি অর্জন করতে পারি, কুরআন থেকেই আমরা তার শিক্ষা গ্রহণ করতে পারি।
কিন্তু কী করে আমরা কুরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে পারি?
এর জন্য প্রথমেই আমাদের প্রয়োজন কুরআনের সাথে যুক্ত হতে চাওয়ার ইচ্ছা। আপনার যদি গভীরভাবে ইচ্ছা ও লক্ষ্য থাকে কুরআনের সাথে সম্পৃক্ত হওয়ার, তবেই কুরআনের সাথে আপনার সম্পৃক্ত হতে চাওয়ার পথ সহজ হয়ে যাবে।
কুরআনের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের উচিত কুরআন স্পর্শ করা, কুরআন পড়া, কুরআন শোনা এবং কুরআনের আয়াত লেখা। যখন কুরআন পড়তে পড়তে আপনার মধ্যে আনন্দের সৃষ্টি হবে, তখন আল্লাহর শোকর আদায় করুন এবং কুরআনের আরো অধিক অধ্যয়ন করুন।
আল্লাহ আমাদের কুরআনের সাথে দৃঢ় সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুন।