শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যৌতুকের দাবি করা টাকা না পেয়ে, স্ত্রীকে কুপিয়ে জখম

অনলাইন নিউজ পোর্টাল • 03 অক্টোবর 2020, 07:12 বিকাল • 316 বার পঠিত
যৌতুকের দাবি করা টাকা না পেয়ে, স্ত্রীকে কুপিয়ে জখম

বরিশালের  হ্যাপি বেগমের পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে স্বামী মো. রাসেলের বিরুদ্ধে।   যৌতুকের দাবি করা টাকা না দেওয়ায় শনিবার (০৩ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

আহত হ্যাপিকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।  

জানা গেছে, ১০ বছর আগে একই উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের হাওড়াবাড়ি এলাকার হাসান বালীর ছেলে ধান ব্যবসায়ী রাসেলের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয় হ্যাপির। তাদের দাম্পত্যে জীবনে রিমি (৯) ও রাতুল (সাড়ে ৩) নামে দুটি সন্তান রয়েছে।

হ্যাপি বেগম জানান, তিন লাখ টাকার জন্য দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন রাসেল। যৌতুকের দাবি মেটাতে স্বর্ণালংকার বন্ধক রেখে তাকে ৩৬ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য নির্যাতন করতে থাকেন রাসেল। তিনি (শারীরিক) সমস্যায় ভুগলেও রাসেল তাকে চিকিৎসা করাননি। শুক্রবার (২ অক্টোবর) রাতে হ্যাপী চিকিৎসার জন্য স্বামীকে অনুরোধ জানালেও যৌতুকের বাকি টাকার এনে চিকিৎসা করাতে বলেন রাসেল। এ নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।  

শনিবার সকালে হ্যাপি চিকিৎসার জন্য বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওয়ানা হলে রাসেল ও তার বাবা হাসান তার পিছু নেয়। বানারীপাড়া পৌর শহরের হাইস্কুল সংলগ্ন এলাকায় রিকশার গতিরোধ করে হ্যাপিকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করেন তারা। বাসা থেকে বের হওয়ার শাস্তি হিসেবে রাসেল ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এ সময় হ্যাপি ও তার শিশুপুত্রের চিৎকারে পথচারীরা এগিয়ে এলে তারা দৌঁড়ে পালিয়ে যায়।