শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

মোহাম্মদ খাইরুল আমিন • 30 মে 2022, 08:33 সকাল • 205 বার পঠিত
যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আবহাওয়া অধিদফতর জানিয়েছে ,ঢাকাসহ দেশের ১৫টি অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে । এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতাসংকেত দেখাতে বলা হয়েছে।
গত রোববার সন্ধ্যায় এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস।