শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যেকোনো উপায়ে প্রতিহত করতে হবে কিশোর গ্যাং

অনলাইন নিউজ পোর্টাল • 30 সেপ্টেম্বর 2021, 07:39 বিকাল • 265 বার পঠিত
যেকোনো উপায়ে প্রতিহত করতে হবে কিশোর গ্যাং

বিগত কয়েক বছর ধরে গড়ে উঠা কিশোর গ্যাং সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়ানক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যত প্রজন্মের কিশোরদের গ্যাং কালচারে জড়িয়ে অপ্রতিরোধ্য ও দুর্দমনীয় হয়ে উঠা যেকোনো দেশের জন্যই উদ্বেগ ও আতংকের। এটা যে মানুষের গোড়ায় গলদ দেখা দেয়া এবং অংকুরে বিনষ্ট হওয়ার অভাবনীয় ঘটনা, তা বলার অপেক্ষা রাখে না। করোনাকারণে বিগত দেড় বছরের অধিক সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিশোরদের একটি অংশ গ্যাং কালচারের সাথে জড়িয়ে পরিস্থিতিকে উদ্বেগজনক অবস্থায় নিয়ে গেছে। উঠতি বয়সী কিশোরদের এভাবে বিপজ্জনক পথে ধাবিত হওয়া নিয়ে সচেতন মহল উদ্বিগ্ন। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীকেও অসহায়ত্ব প্রকাশ করতে দেখা গেছে। আইজিপি ড. বেনজীর আহমেদের কথায় তা স্পষ্ট হয়েছে। তিনি বলেছেন, কিশোর গ্যাং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

এক্ষেত্রে আইনের সীমাবদ্ধতার কথাও তিনি তুলে ধরেছেন। কিশোর গ্যাং যে ধরনের ফৌজদারী অপরাধে জড়িয়ে পড়ছে, তাতে তাদের গ্রেফতার করলেও বয়স বিবেচনায় যথাযথ শাস্তির আওতায় আনা যাচ্ছে না। সংশোধনাগারে পাঠিয়ে দেয়া ছাড়া আর কিছু করার থাকছে না। ফলে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠা ও অল্প বয়সে অনেক কিছু দেখা ও শেখার কারণে শুধু অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কঠোর শাস্তির মুখোমুখি করা যাচ্ছে না। ফলে প্রশ্ন উঠেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা, পাড়া, মহল্লায় যেভাবে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে এবং ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে, তাদের রুখবে কে? যদি রোখার কেউ থাকত, তাহলে একজন কিশোরের সন্ত্রাসী, মাস্তান হয়ে উঠার কোনো কারণ থাকতে পারে না। এই বয়সে তাদের যেখানে স্কুলে যাওয়া-আসা এবং পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকার কথা, সেখানে গ্যাং তৈরি করা বা গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়া মূল্যবোধের চরম অবক্ষয় ছাড়া আর কিছু নয়।