শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যেকোনো সময় বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা

মোহাম্মদ খাইরুল আমিন • 02 অক্টোবর 2022, 08:34 রাত • 748 বার পঠিত
যেকোনো সময় বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা

বিইআরসি জানিয়েছেন ,পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা যেকোনো সময় আসতে পারে। আর সেটা ২-১ দিনের মধ্যে বা ৪-৫ দিনও লাগতে পারে।

আজ রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল  এ কথা বলেন।

বিইআরসি আরো বলেন ,আমরা নির্ধারিত সময়ের মধ্যেই দাম ঘোষণা করবো। ৫০-৬০ পৃষ্ঠার একটা রায়, প্রতিটি শব্দ দেখে দিতে হয়। এ জন্য একটু সময় লাগছে। রায় ঘোষণার কাজটি ফাইনাল স্টেজে আছে।

জানা যায়, বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর আবেদনের গণশুনানি হয় গত ১৮ মে। গণশুনানিতে বিদ্যুতের দাম প্রায় ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করে বিইআরসির টেকনিক্যাল কমিটি। আইন অনুযায়ী ৯০ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করতে হবে।