শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যেকোনো হুমকির মোকোবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে

অনলাইন নিউজ পোর্টাল • 28 অক্টোবর 2020, 05:16 বিকাল • 461 বার পঠিত
যেকোনো হুমকির মোকোবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পবিত্র সংবিধান এবং মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য অটুট রেখে দেশের ভেতরে ও বাইরে যে কোনো হুমকি মোকাবিলায় আপনাদের প্রস্তুত থাকতে হবে।’

বুধবার প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর আটটি ইউনিট ও সংস্থার পতাকা উত্তোলন অনুষ্ঠানে তার বক্তব্য প্রদানকালে এ কথা বলেন। পটুয়াখালীর লেবুখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে তাদেরকে এগিয়ে যেতে হবে।

তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে সেনা সদস্যদের প্রথম প্রয়োজন পেশাদারিত্ব এবং প্রশিক্ষণ।

“এবং পেশাদারিত্বের এই কাঙ্ক্ষিত মানটি অর্জন করার জন্য আপনাদের সবাইকে পেশাগতভাবে দক্ষ হতে হবে, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি আকৃষ্ট হয়ে সৎ ও মঙ্গলময় জীবন বজায় রাখতে হবে,’ তিনি বলেন।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে সেনাবাহিনীর সদস্যরা উচ্চ নেতৃত্বের ওপর বিশ্বাস, পারস্পরিক আস্থা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্যপরায়ণতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা রক্ষাসহ সেনাবাহিনীর মূল চালিকা শক্তি বজায় রেখে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে আন্তরিকভাবে কাজ করবেন।

তিনি বলেন, সরকার চায় যে সশস্ত্র বাহিনীর সদস্যরা মাতৃভূমির প্রতি দায়িত্ব, কর্তব্যবোধ থেকে দেশ ও জনগণের প্রতি তাদের দায়িত্ব পালন করুক।

তবে তিনি দৃঢ়তার সাথে বলেন যে, যদি কোনো সময় বাংলাদেশে হামলা হয়, সরকার সেই হামলা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে চায়।

‘আমরা সেভাবে প্রস্তুত থাকতে চাই, আমরা শান্তি এবং বন্ধুত্ব চাই, আমরা শত্রুতা ও যুদ্ধ চাই না।, কারণ আমরা ইতিমধ্যে যুদ্ধের ধ্বংসলীলার সাক্ষী হয়েছি, আমরা যুদ্ধের শিকার, আমরা এই ধরনের দ্বন্দ্বে ফের জড়াতে চাই না।