শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যে যাই বলুক, নির্বাচন জুনের পরে যাবে না: আইন উপদেষ্টা

মোহাম্মদ খাইরুল আমিন • 16 এপ্রিল 2025, 03:28 দুপুর • 363 বার পঠিত
যে যাই বলুক, নির্বাচন জুনের পরে যাবে না: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি পরিষ্কার জানিয়ে দেন, "যে যাই বলুক, নির্বাচন জুনের পরে যাবে না।"

বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, বিএনপি সংস্কারের বিষয়ে অত্যন্ত আন্তরিক। নেতাদের সঙ্গে খোলামেলা ও ইতিবাচক পরিবেশে আলোচনা হয়েছে।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন ড. আসিফ নজরুল।