যে প্রযুক্তিকে ঘিরে বিতর্ক হচ্ছে মার্কিন সেনামহলে
অনলাইন নিউজ পোর্টাল
•
01 অক্টোবর 2021, 09:45 সকাল
•
304 বার পঠিত
নতুন এক প্রযুক্তি ব্যবহারকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে মার্কিন সেনাবাহিনীতে। আরএফআইডি নামক এ প্রযুক্তি ব্যবহারের ফলে খুব সহজেই নির্দিষ্ট করা যায় অস্ত্রের অবস্থান, ব্যবহারকারীর পরিচয়সহ বিভিন্ন তথ্য। এর ফলে, অস্ত্রের নজরদারি আর রক্ষণাবেক্ষণ করা যায় খুব সহজে। তবে বিশেষজ্ঞরা একে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়েছেন। কারণ, সিস্টেম হ্যাক হলে প্রতিপক্ষের কাছে ফাঁস হয়ে যাবে অস্ত্র ও সেনাদের সব তথ্য।
মার্কিন সামরিক বাহিনীতে প্রতিদিন কী পরিমাণ আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয় বা, কী পরিমাণ অস্ত্র মজুদ আছে সেই হিসাব রাখা নিঃসন্দেহে কঠিন। তবে সেই কঠিন কাজকে সহজ করতেই উদ্ভাবন করা হয়েছে নতুন এক প্রযুক্তি। আরএফআইডি নামের এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামরিক সরঞ্জাম ব্যবহারের সব ধরনের তথ্য অনুসরন ও লিপিবদ্ধ করা যাবে সহজেই।