শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যে কারণে হিজবুল্লাহর ভয়ে যুদ্ধে জড়াতে চায়না ইসরায়েল

অনলাইন নিউজ পোর্টাল • 19 অক্টোবর 2021, 09:58 সকাল • 364 বার পঠিত
যে কারণে হিজবুল্লাহর ভয়ে যুদ্ধে জড়াতে চায়না ইসরায়েল

এক প্রতিবেদনে  ইসরায়েলের হোমফ্রন্ট কমান্ডের প্রধান উরি গরডিন বলেছেন, ‘যদি যুদ্ধ শুরু হয়, তাহলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে ২,৫০০ রকেট ছুঁড়তে পারবে।’ আর সেই ভয়েই হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চায় না ইহুদি দেশটির সামরিক বাহিনী বলে জানিয়েছে রুশ গণমাধ্যম স্পুটনিক।

 

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না ইসরায়েল। তবে যদি যুদ্ধ বেঁধেই যায়, সেক্ষেত্রে প্রতিদিন ২ হাজার ৫০০টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে হবে দখলদার সামরিক বাহিনীকে।


তিনি আরও বলেছেন, ‘গত মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েল হামলা শুরু করলে, সেখান থেকে প্রতিদিন গড়ে ৪০০'র বেশি রকেট ছোঁড়া হয়। যদি হিজবুল্লার সঙ্গে যুদ্ধ লাগে, তাহলে আমরা ধারণা করতে পারি, প্রতিদিন এর চেয়ে পাঁচগুণ বেশি রকেট ছোঁড়া হবে।’

 

তবে এর আগে, গত মার্চ মাসে এই কমান্ডার বলেছিলেন, হিজবুল্লার কাছে সর্বোচ্চসংখ্যক রকেট মজুদ আছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন হিজবুল্লাহ গড়ে ২,০০০ রকেট ছুঁড়তে সক্ষম।

 

অন্যথায়, ২০০০ এবং ২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়। এই দুই যুদ্ধেই ইসরায়েল লজ্জাজনক পরাজয় বরণ করে। হিজবুল্লাহ বারবার বলেছে, নতুন কোনো যুদ্ধে জড়ানোর ইচ্ছা তাদের নেই। তবে ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তবে লেবাননকে রক্ষার ব্যাপারে তারা অঙ্গীকারাবদ্ধ রয়েছে।