যাত্রীবাহী বাস উল্টে পেরুতে অন্তত ২২ জন নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
13 এপ্রিল 2021, 08:52 রাত
•
95 বার পঠিত
পেরুতে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন। সোমবার দেশটির আন্দিজ পর্বতমালাসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় অঞ্চলটিতে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। জানা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ফিরছিলেন বাসটির অধিকাংশ যাত্রী।
দেশটির একজন পুলিশ কর্মকর্তা বলেন, রাজধানী লিমার ৬০০ কিলোমিটার উত্তরে হুয়ারেজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল জানায়, বাসটির অধিকাংশ যাত্রী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন। গত রবিবার পেরুর নতুন প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে ভোট দেয় দেশটির জনগণ।