যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের
অনলাইন নিউজ পোর্টাল
•
09 নভেম্বর 2021, 06:10 বিকাল
•
333 বার পঠিত
আজ মঙ্গলবার সচিবালয়ে তার দফদতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,
মালিক-শ্রমিক ফেডারেশনের নেতাদের পুনঃনির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় ও যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকুন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পুনঃনির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত না থাকলে, দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধিতে সরকার ডিজেল চালিত যাত্রীবাহী পরিবহনের ভাড়া পুনঃনির্ধারন করছে জানিয়ে তিনি বলেন, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতারা পুনঃনির্ধারিত হারে ভাড়া আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ হলেও গতকাল বিভিন্ন পরিবহনে অধিক হারে ভাড়া আদায়ের অভিযোগ এসেছে, যা কোনোভাবেই কাম্য নয়।