যাত্রাবাড়ী উড়ালসড়কে গাড়ির চাপায় প্রাণ গেল নারীর
ওএনপি২৪ নিউজ ডেস্ক
•
11 এপ্রিল 2025, 02:10 দুপুর
•
301 বার পঠিত
ঢাকার যাত্রাবাড়ীর মেয়র হানিফ উড়ালসড়কে আজ শুক্রবার ভোরে একটি গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।
নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর পরনে ছিল কালো রঙের জামা ও সালোয়ার। পুলিশ ধারণা করছে, তিনি ভবঘুরে হতে পারেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম জানান, দুর্ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।