যাদের কোভ্যাকসিন নেয়া মানা
অনলাইন নিউজ পোর্টাল
•
20 জানুয়ারী 2021, 09:43 সকাল
•
344 বার পঠিত
যে সকল মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং সেই কারণে অন্য একাধিক ওষুধ খেতে হয়, তাদের কোভ্যাক্সিন নিতে নিষেধ করলো ভারত বায়োটেক।
ভারত বায়োটেকের আরো পক্ষ থেকে বলা হয়, যাদের জ্বর রয়েছে বা রক্তপাতজনিত সমস্যা রয়েছে তাঁদেরও এই ভ্যাকসিন নিতে পারবে না৷
এছাড়া ভারত বায়োটেকের ফ্যাক্টশিটে লেখা হয়েছে, যদি কারওর অতীতে কোনও অ্যালার্জিঘটিত সমস্যা হয়ে থাকে, তাহলে এই ভ্যাকসিন এড়িয়ে যাওয়াই ভাল।এর বাইরে অন্য কোনো করোনার প্রতিষেধক নিয়ে থাকলে কোভ্যাকসিন নেওয়া শ্রেয় নয় বলেও সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে।