শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইয়েমেনে পেট্রোল পাম্প বিস্ফোরণে ৫ শিশুসহ নিহত ১২

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুন 2021, 09:35 সকাল • 749 বার পঠিত
ইয়েমেনে পেট্রোল পাম্প বিস্ফোরণে ৫ শিশুসহ নিহত ১২

ইয়েমেনে একটি পেট্রোল পাম্পের কাছে ভয়াবহ বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। গতকাল শনিবার (৫ জুন) সউদী সমর্থিত ইয়েমেন সরকারের সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে খ্যাত মারিব অঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন রয়টার্স।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও মারিব প্রশাসন হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করছেন। হুতির ক্ষেপণাস্ত্র হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রশাসন দাবি করছে। তবে এ বিষয়ে হুতি বিদ্রোহীদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।