ইয়েমেনে করোনায় মৃত্যুর হার বৃদ্ধি
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে এখন জাতিসংঘ স্বীকৃত সরকার রয়েছে। দেশটির রাজধানী অ্যাডেনে দম বন্ধ হওয়া পরিবেশে কবর খনন এবং আকস্মিক জানাজার দৃশ্য দেখা যায়।
কোভিড-১৯ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অ্যাডেনের আল রাদওয়ান কবরস্থানটি গত কয়েক মাসের মধ্যেই দ্রুত প্রসারিত হয়েছে। এমনকি এর সীমান্তবর্তী আবাসিক বিল্ডিংগুলোর কাছে নতুন কবর খোড়া হচ্ছে।
স্থানীয় চিকিত্সা কর্তৃপক্ষ বলছে, গত বছর যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত হওয়া সত্ত্বেও এ বছর অ্যাডেনে মৃত্যুর হার বেড়ে চলেছে।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, মে মাসে দুই সপ্তাহের মধ্যে শুধু ইয়েমেনের ওই শহরটিতে মোট মৃত্যু হয়েছে ৯৫০ জনের। মৃতের এই সংখ্যা ইয়েমেনে ২০১৫ সালে গৃহযুদ্ধ চলাকালীন ওই শহরে হতাহতের প্রায় অর্ধেক। শুধু করোনাতেই মারা গেছে প্রায় ৩৮৫ জন।
রোগ প্রতিরোধে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ইয়েমেন যুদ্ধের মুখোমুখি হয়েছে এছাড়াও এই দেশটিতে তিনটি মহামারি হানা দিয়েছে। অর্থনৈতিক পতন, যুদ্ধ আর এখন করোনভাইরাসে দেশটি ক্ষতিগ্রস্ত।