শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড–২০২৫

মোহাম্মদ খাইরুল আমিন • 07 মার্চ 2025, 05:38 বিকাল • 561 বার পঠিত
এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড–২০২৫

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সফল বিনিয়োগকারীদের পুরস্কৃত করতে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড–২০২৫’ চালু করেছে। আগামী ৭ এপ্রিল শুরু হওয়া তিন দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন–২০২৫-এ এই পুরস্কার প্রদান করা হবে।

বিডা দেশি ও বিদেশি বিনিয়োগ এবং পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি)-এর ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেবে। এই পুরস্কারের মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি, গোষ্ঠী বা সংস্থাকে স্বীকৃতি দেওয়া হবে এবং ভবিষ্যতে আরও বিনিয়োগ আকৃষ্ট করাই মূল লক্ষ্য।

বিডার ওয়েবসাইট অনুযায়ী, ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে বিনিয়োগ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিনিয়োগকারীদের জন্য মনোনয়ন আহ্বান করা হয়েছে। ১৩ মার্চের মধ্যে অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।