ওয়াশিংটনে চীনা দূতাবাসের সামনে ভারতীয় ও আমেরিকানদের বিক্ষোভ
অনলাইন নিউজ পোর্টাল
•
21 জুলাই 2020, 12:22 দুপুর
•
266 বার পঠিত
ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে ভারতীয় এবং আমেরিকানরা। প্রতিবাদকারীরা চীনাবিরোধী পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। স্লোগান দিতে থাকেন,‘চায়না কমিউনিস্ট: ডাউন, ডাউন’।
রবিবার বিক্ষোভকারীরা বলেন, ‘চীনারা ভাইরাস ছড়িয়ে বিশ্বের লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে। বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতিকেও স্তব্ধ করে দিয়েছে।’
কমিউনিটি অ্যাক্টিভিস্ট বলেন, ‘লাদাখে ভারতীয় ভূখণ্ডে অবৈধ চীনা আগ্রাসন, জমি অধিগ্রহণ এবং ভারতীয় সেনা হত্যার তীব্র নিন্দা জানাই।’