ভ্যাট জটিলতার সমাধান না হলে সারা দেশে ইন্টারনেট বন্ধের হুমকি
দেশের ইন্টারনেট খাতে ভ্যাট জটিলতার সমাধান না হলে সারা দেশে ইন্টারনেট বন্ধের হুমকি দিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। তারা জানায়, ভ্যাট জটিলতার সমাধান না হলে সীমিত আকারে সারা দেশে ইন্টারনেট বন্ধ করার পরিকল্পনা নিয়েছে।
আইএসপিএবি সভাপতি জানান, সুবিধামতো সময়ে দুই থেকে এক ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখব। কবে কখন এই কর্মসূচি নেওয়া হবে তা সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে চূড়ান্ত করা হবে। জুলাই মাসের মধ্যে দাবি না মানা হলে এ কর্মসূচিতে যাব আমরা। দাবি মানা না হলে ইন্টারনেট বন্ধের এ কর্মসূচি ধাপে ধাপে অর্থাৎ প্রতিমাসে বা সপ্তাহে সপ্তাহে চলমান থাকবে।
ইন্টারনেটে ৫% ভ্যাট এবং ভ্যালু চেইনের অন্যান্য খাতে ১৫% ভ্যাট আরোপকে বৈষম্যমূলক এবং মূসক আইনের পরিপন্থী বলেও মনে করছে আইএসপিএবি।
আইএসপিএবির পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় ৮০ লাখ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ রয়েছে। যার মাধ্যমে কমপক্ষে তিন কোটি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন।