ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি
মোহাম্মদ খাইরুল আমিন
•
09 জুন 2022, 11:52 দুপুর
•
1,239 বার পঠিত
টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। সঙ্গে মেঘের গর্জন ও ঝড়ো বাতাস বইছে।
সকাল থেকেই ঢাকার আকাশে মেঘ জমতে থাকে। চারদিক থেকে মেঘ জমে আকাশ কালো হয়ে যায়। এরপর ১১টার দিকে নামে ঝুম বৃষ্টি।
তবে বৃষ্টির কারণে প্রস্তুতি ছাড়া ঘর থেকে বের হওয়া লোকজনকে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে। ভিজে ভিজে কাউকে কাউকে নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে।