ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
14 জুন 2022, 09:03 সকাল
•
261 বার পঠিত
খুলনায় ব্যাটারিচালিত চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জান্নাতুল নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার রহিমনগর গ্রামের মাইজার খেয়াঘাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে ।
মৃত্যু জান্নাতুল রহিমনগর গ্রামের রুবেল ফকিরের মেয়ে। সে গাজী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
এদিকে জান্নাতুলের চাচা ইসমাইল হোসেন বলেন, জান্নাতুলের এক বোন, দাদি, ফুফু ও এক চাচতো ভাইসহ সোমবার সন্ধ্যার পর ভ্যানেযোগে রহিমনগর থেকে রূপসা বাগমারায় যাচ্ছিল। মাইজার খেয়াঘাটের সন্নিকটে আসলে আকস্মিকভাবে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে জান্নাতুলের। এ সময় একবার চিৎকার করে ঘটনাস্থলেই মারা যায় সে। জান্নাতুলের গলায় নাইলনের তৈরি ওড়না ছিল বলে দ্রুত মৃত্যু হয়েছে।