শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভ্যাকসিনের আওতায় কাশিমপুরের কারাগার

অনলাইন নিউজ পোর্টাল • 13 ডিসেম্বর 2021, 09:49 রাত • 889 বার পঠিত
ভ্যাকসিনের আওতায় কাশিমপুরের কারাগার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের করোনা ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। সোমবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর বন্দি ও হাজতিদের এ টিকা দেওয়া হয়। 
আদালত ও মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, সিভিল সার্জন  খায়রুজ্জামান, কারা হাসপাতালের চিকিৎসক (সহকারি সার্জন) সাদিয়া আফরিন তুলির উপস্থিতিতে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, প্রথমবারের মতো কারাগারের ১ হাজার ৫০০ বন্দির মধ্যে ৪৬০ বন্দিকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। পরবর্তীতে এ কারাগারের সবাইকে করোনার টিকার আওতায় আনা হবে।