ভ্যাকসিন তৈরির পেটেন্টের অনুমোদন দিয়েছে চীন
অনলাইন নিউজ পোর্টাল
•
17 আগস্ট 2020, 09:36 রাত
•
183 বার পঠিত
রাশিয়ার পর এবার করোনা ভ্যাকসিন তৈরির পেটেন্টের অনুমোদন দিয়েছে চীন। প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় সফলতা পাওয়ার পর রবিবার ভ্যাকসিনের পেটেন্টের অনুমোদন দেয়া হয়।
এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল এবং স্যানসিনো বায়োলজিকস যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে। ভ্যাকসিনের নাম ‘এড৫-এনসিওভি’।
দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় ভ্যাকসিনটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম বলে জানা গেছে। করোনার ক্ষেত্রে এই ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর। ভ্যাকসিনটির প্রথম ধাপের ট্রায়ালে ১৮ থেকে ৫৯ বছর বয়সী ৩২০ জন আর দ্বিতীয় ধাপে ২২৪ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন। ট্রায়ালের ফলাফলগুলো ইঙ্গিত দেয় যে ভ্যাকসিন কার্যকরভাবে স্বেচ্ছাসেবীদের শরীরে নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্রিয়ায় ভালো সক্ষমতা প্রদর্শন করে।