শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভ্যাকসিন সংকটে ভারতের অধিকাংশ কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 03 মে 2021, 10:07 দুপুর • 198 বার পঠিত
ভ্যাকসিন সংকটে ভারতের অধিকাংশ কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে

কোভিড আক্রান্ত হয়ে ভারতে প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড। রোববারও দেশটিতে মারা গেছেন তিন হাজার ৪শ’র বেশি মানুষ। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় চার লাখ মানুষ। এর পরিপ্রেক্ষিতে নানা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এবার দেশটির সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে ভ্যাকসিন কার্যক্রমের ওপর। তবে টিকা গ্রহণের অত্যাধিক চাপের কারণে ভ্যাকসিন সংকটে পড়েছে দেশটি। এদিকে করোনায় বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ।

মহামারি থেকে বাঁচতে লাইন দিয়ে ভ্যাকসিন গ্রহণ করছেন দেশটির সাধারণ জনগণ। শনিবার থেকে ১৮ বছরের বেশি নাগরিকদের টিকা কার্যক্রম শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে।

ভ্যাকসিন নিতে আসা ব্যক্তি বলেন, মহামারি যখন শুরু হয় তখনই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কিন্তু তা তারা করেনি। এখন পরস্থিতি পুরোপুরিই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই ভ্যাকসিন নিতে এসেছি।