শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভয়ঙ্কর লঘুচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝ‌ড়ে

অনলাইন নিউজ পোর্টাল • 23 মে 2021, 02:11 দুপুর • 869 বার পঠিত
ভয়ঙ্কর লঘুচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝ‌ড়ে

সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘যশ’। লঘুচাপটি পশ্চিমবঙ্গের কাছাকাছি এলাকায় অবস্থান করছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় ঘণীভূত হয়ে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

আজ রোববার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে রাঙামাটি, সীতাকুণ্ড, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। তাপপ্রবাহ এসব এলাকার কোথাও কোথাও প্রশমিত হতে পারে।

এছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী তিনদিনে সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।