ভয়াল রূপে ঘূর্ণিঝড় যশ, জনমনে ভয়-আতঙ্ক
অনলাইন নিউজ পোর্টাল
•
01 জুন 2021, 09:16 সকাল
•
665 বার পঠিত
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ সোমবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর নাম দেওয়া হয়েছে 'যশ' বা 'ইয়াস'। ওমানের ভাষায় এর অর্থ 'দুঃখ-হতাশা'। যশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে এবং আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যশ আগামী বুধবারের মধ্যে ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা অতিক্রম করতে পারে।
যশের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকালে আবহাওয়া বিভাগের সর্বশেষ বুলেটিনে আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান জানান, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থানকালে গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় যশে পরিণত হয়েছে।
এর আগে রোববার রাতে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়।