ভুয়া চিকিৎসকের দণ্ডাদেশ, জরিমানায় হাসপাতাল মালিক
অনলাইন নিউজ পোর্টাল
•
27 এপ্রিল 2021, 09:55 সকাল
•
82 বার পঠিত
কুষ্টিয়ায় শহরের ‘কুষ্টিয়া অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল’-এর কেএইচ খান বিজয় নামে এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে সহযোগিতা করার জন্য ওই হাসপাতালের মালিক সাইদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে শহরের মোল্লাতেঘরিয়া এলাকার ওই হাসপাতালে র্যাব ও জেলা প্রশাসন যৌথ অভিযানে তাকে আটক এবং ওই হাসপাতালকে জরিমানা করা হয়।