শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভূমিকম্পে কেঁপে ওঠল দেশ

মোহাম্মদ খাইরুল আমিন • 25 ফেব্রুয়ারি 2025, 10:04 দুপুর • 183 বার পঠিত
ভূমিকম্পে কেঁপে ওঠল দেশ

সাত সকালে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল দেশ। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬ টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে অনুভূত হওয়া ভূকম্পনটি মাঝারি ধরণের। এটির উৎপত্তি স্থল বঙ্গপোসাগরে।

সহকারী আবহাওয়াবিদ সারওয়ার আলম জানিয়েছেন, রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার ভূকম্পনটির উৎপত্তিস্থল হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।