ভূমধ্যসাগর পর্যন্ত যাবে ইরানি রেলপথ
অনলাইন নিউজ পোর্টাল
•
07 মার্চ 2021, 10:52 দুপুর
•
191 বার পঠিত
ইরান ভবিষ্যতে তার রেললাইন ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত করতে যাচ্ছে।দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি শনিবার এ কথা জানান।
তিনি বলেন, বর্তমানে ইরানের সঙ্গে প্রায় সারা বিশ্বের রেললাইন সংযুক্ত রয়েছে।খবর আনাদোলুর।
ইসহাক জাহাঙ্গিরি বলেন, ইরাকের বসরা থেকে শালামচে পর্যন্ত রেললাইন চালু করার পর সিরিয়ার রেললাইন পুনর্নির্মাণ করা হবে এবং এর মাধ্যমে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত হবে ইরানের রেললাইন।
তিনি আরও বলেন, যেসব প্রতিবেশী দেশ সমুদ্রবন্দরের অভাবে আন্তর্জাতিক পানিসীমায় প্রবেশ করতে পারে না, সেসব দেশ আমদানি-রপ্তানির কাজে ইরানের সক্ষমতা কাজে লাগাতে পারে।