শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভূমধ্যসাগর নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

অনলাইন নিউজ পোর্টাল • 27 আগস্ট 2020, 11:26 দুপুর • 285 বার পঠিত
ভূমধ্যসাগর নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের মালিকানা নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যকার উত্তেজনা চরমে উঠেছে। এরমধ্যেই ভূমধ্যসাগর নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ভূমধ্যসাগরে তুরস্ক কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, কৃষ্ণ সাগর, এজিয়ান ও ভূমধ্যসাগরে নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন সেটি করতে বদ্ধপরিকর তুরস্ক। তাই তুর্কি প্রতিপক্ষদের যেকোনো ভুল পদক্ষেপ না নেয়ার জন্য সতর্ক করেছেন তিনি। যেকোনো ধরণের ভুল তাদের ধ্বংস ডেকে আনবে বলেও উল্লেখ করেন এরদোগান।

তিনি আরো বলেন, আমরা অন্য কারোর ভূখণ্ড, অঞ্চল, সার্বভৌমত্ব বা স্বার্থের দিকে নজর দিচ্ছি না। তবে যা আমাদের সেটি নিয়ে কোনো আপস করবো না আমরা। আমাদের যা প্রয়োজন সেটি করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আমরা। গ্রিসকে এ ধরণের সব ভুল এড়িয়ে চলার আহ্বান জানান তিনি যা তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে।