শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভুল বিবৃতির জন্য বিএনপি’র দুঃখ প্রকাশ

মোহাম্মদ খাইরুল আমিন • 01 মার্চ 2025, 11:07 রাত • 287 বার পঠিত
ভুল বিবৃতির জন্য বিএনপি’র দুঃখ প্রকাশ

বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছে দলটি।

আজ (১ মার্চ) এক নতুন বিবৃতিতে বিএনপি জানায়, পূর্ববর্তী বিবৃতিটি ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছিল এবং দলটি এই ভুলের জন্য দুঃখিত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে হামলার কথা উল্লেখ করে বলেছিলেন, “এই হামলা প্রমাণ করে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পরও দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত হয়েছে”।তিনি আরও বলেন, “এ ধরনের হামলা ও হতাহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই”।

বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়, এই বিবৃতি অনাকাঙ্ক্ষিত ভুল ছিল। প্রকৃতপক্ষে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে কোনো বোমা হামলা হয়নি। উক্ত ঘটনার কারণ ছিল এসি বিস্ফোরণ, যার ফলে হতাহতের ঘটনা ঘটেছে।