শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভর্তিতে `জুলাই শহীদ` পরিবারের জন্য সুবিধা নিয়ে বিতর্ক

মোহাম্মদ খাইরুল আমিন • 30 মে 2025, 11:01 রাত • 340 বার পঠিত
ভর্তিতে `জুলাই শহীদ` পরিবারের জন্য সুবিধা নিয়ে বিতর্ক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে একটি পর্যটকবাহী হাউসবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) রাত ৯টার দিকে ট্যাকেরঘাট এলাকার নীলাদ্রি লেকে অবস্থানকালে এ দুর্ঘটনা ঘটে। বোটে থাকা ১৩ জন পর্যটক অক্ষত অবস্থায় নৌযান থেকে নিরাপদে নামতে সক্ষম হন।

প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। তখন বোটের বাবুর্চি রাতের খাবার প্রস্তুত করছিলেন। গ্যাসের আগুন প্রথমে ইঞ্জিন রুমের জেনারেটরের সঙ্গে সংযুক্ত ফুয়েল ট্যাংকে ছড়িয়ে পড়ে, পরে একটি বিস্ফোরণে পুরো হাউসবোটে আগুন ধরে যায়।

স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব হোসেন বলেন, “নৌকায় ১৩ জন পর্যটক ছিলেন। রাত ৮টার দিকে জেনারেটর থেকে আগুন লেগে ইঞ্জিন রুমের ফুয়েল ট্যাংকে ছড়িয়ে পড়ে। পরে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো নৌকাটি পুড়ে যায়। তবে আগুন শুরুর আগেই পর্যটকরা নৌকা থেকে দ্রুত নেমে আসায় প্রাণহানির ঘটনা ঘটেনি।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে নৌকার স্টিলের কাঠামো ছাড়া সবকিছু পুড়ে যায়। হাউসবোটটির মালিক ঢাকার এক ব্যক্তি বলে জানা গেছে, যার বোটটির নাম ‘রাহাবার’।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এসআই আবির দাস বলেন, “রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। ভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।”

এই ঘটনায় আবারও দেশের পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও হাউসবোটগুলোর গ্যাস ও ফুয়েল ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে। হাউসবোটে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকা এবং নিরাপত্তা মানদণ্ড না মানা অনেক সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে।