শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভোট নিয়ে সন্তুষ্ট সাক্কু

মোহাম্মদ খাইরুল আমিন • 15 জুন 2022, 02:05 দুপুর • 213 বার পঠিত
ভোট নিয়ে সন্তুষ্ট সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেছেন, ভোটের পরিবেশ ভালো। তবে ইভিএমগুলো ডিস্টার্ব করছে।

তিনি আজ হোচ্চামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান।

সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোটের পরিবেশ মোটামুটি সুষ্ঠু রয়েছে। বৃষ্টি হচ্ছে। আবহাওয়া ভালো হলে আরও বেশি মানুষ আসতে পারতেন।

তবে ইভিএম মেশিনগুলো ডিসটার্ব করছে বলে তিনি অভিযোগ করেন।

এ সময় ভোট সুষ্ঠুভাবে হলে জয়ী হবেন উল্লেখ করে এই তিনি আরও বলেন তবে রায় যা হবে মেনে নেবো।