শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভোলায় অভ্যন্তরীণ-দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

মোহাম্মদ খাইরুল আমিন • 24 অক্টোবর 2022, 10:16 দুপুর • 316 বার পঠিত
ভোলায় অভ্যন্তরীণ-দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে।

গত (২৩ অক্টোবর)রাত ৯টায় শুধু অভ্যন্তরীণ রুটে এবং আজ (২৪ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার রুটেও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

তবে জানা যায় এর মধ্যে ভোলা-ঢাকা, ভোলা-লক্ষীপুর, ভোলা-আলেকজেন্ডার ও ভোলা-পটুয়াখালী রুট রয়েছে।
ভোলা নদী বন্দরের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এদিকে সকাল থেকে জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় বাতাসের গতিবেগ ১০ নটিক্যাল মাইল বেগে প্রবাহিত হচ্ছে। উপকূলের নদী উত্তাল থাকলেও এখনও বিপৎসীমা অতিক্রম করেনি।

ভোলার জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী জানিয়েছেন দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।