শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভোলায় ১ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ

মোহাম্মদ খাইরুল আমিন • 01 জুলাই 2024, 07:53 বিকাল • 251 বার পঠিত
ভোলায় ১ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ

ভোলা জেলার সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তাসরিফ-১ থেকে এক হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

রোববার রাত ৯ টার দিকে স্থানীয় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দক্ষিণ জোনের যৌথ উদ্যোগে অভিযানে এসব মাছ জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ আজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তাসরিফ -১ লঞ্চে অভিযান চালিয়ে সামুদ্রিক এসব মাছ উদ্ধার করা হয়। পরে তা দুস্থ ও অসহায় মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০ মে থেকে  ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে সব ধরনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।