শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ খাইরুল আমিন • 25 নভেম্বর 2025, 09:45 সকাল • 234 বার পঠিত
ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে রবিউল আউয়াল উপলক্ষে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) বাদ মাগরিব উপজেলার হাসান নগর ইউনিয়নে ‘এ.রহমান ফাউন্ডেশন’ আয়োজিত বড় মির্জাকালু কাজিরহাট বাজার উত্তর মাথা জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। 

এ.রহমান ফাউন্ডেশনের পরিচালক ও এ. রহমান মডেল মাদ্রাসার চেয়ারম্যান মোঃ হাসনাইন আহমেদ বাসেত-এর সভাপতিত্বে উক্ত মাহফিলে আলোচনা করেন হযরত মাওলানা আল-আমীন ও হাফেজ মাওলানা মুফতি হাসান শরীফ। 

আলোচকবৃন্দ তাদের বক্তব্যে রাসুলুল্লাহ (সা.) এর জীবনাদর্শ ও শিক্ষা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। বক্তব্যে তারা সুন্নাহ’র আলোকে সমাজে ন্যায়, আদর্শ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।