ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৩৮ প্রতিষ্ঠানকে জরিমানা
অনলাইন নিউজ পোর্টাল
•
05 নভেম্বর 2020, 08:28 সকাল
•
327 বার পঠিত
সারাদেশে আলু, চাল, পেঁয়াজ, সয়াবিন তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৩৮ প্রতিষ্ঠানকে ছয় লাখ ৮১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ সারাদেশে এ অভিযানে এসব জরিমানা করা হয়।
এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।