শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

ভোজ্যতেলের দাম কমতে পারে, জানালেন বাণিজ্যমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 02 জুন 2022, 03:31 দুপুর • 547 বার পঠিত
ভোজ্যতেলের দাম কমতে পারে, জানালেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দেশে ভোজ্যতেলের দাম কমার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ববাজারে মূল্য হৃাস পেয়েছে। তাই দেশের বাজারে ভোজ্যতেলের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। 

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোজ্যতেলের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘‘পর্যালোচনায় বাড়ার সম্ভাবনা কম। তবে মূল্য কিছুটা কমতে পারে।’’

তিনি আরো বলেন, ‘‘আগামী ৫/৬ দিনের মধ্যে আমরা ভোজ্যতেলের মূল্য পরিস্থিতি পর্যালোচনায় বসব। আমাদের কাছে খবর আছে আন্তর্জাতিক বাজারে দাম কমতির দিকে। পাম অয়েলের দাম ইতোমধ্যে কমেছে। সয়াবিন তেলের দাম কমতির দিকে।’’

মে মাসের শুরুতে ঈদের আগে বাংলাদেশের বাজার থেকে সয়ানি তেল উধাও হয়ে যায়। আসলে অসাধু ব্যবসায়ীরা তা মজুত করেছিল। তবে বিশ্ববাজারে তখন তেলে দাম বাড়তির দিকে। ঈদের পর ৫ মে এক ধাক্কায় প্রতি লিটারে বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা করে মিল মালিকরা। ৫ লিটারের দাম নির্ধারিত হয় ৯৮৫ টাকা।