শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় পেট্রোল ও ডিজেল পাঠানোর পরিকল্পনা ইরানের

অনলাইন নিউজ পোর্টাল • 17 জুন 2020, 03:55 দুপুর • 417 বার পঠিত
ভেনিজুয়েলায় পেট্রোল ও ডিজেল পাঠানোর পরিকল্পনা ইরানের

মার্কিন নিষেধাজ্ঞা ও হুমকি উপেক্ষা করেই প্রতিমাসে ভেনিজুয়েলায় পেট্রোল ও ডিজেল পাঠানোর পরিকল্পনা করেছে ইরান। মে মাসে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ক্যারিবীয় উপসাগর ব্যবহার করে ভেনিজুয়েলায় প্রায় ১৫ লাখ ব্যারেল পেট্রোল রফতানি করেছে ইরান।

ভেনিজুয়েলাগামী ইরানি জাহাজে হস্তক্ষেপ করলে পারস্য উপসাগর ও ওমান সাগরে মার্কিন বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার জন্য ইরানের নৌবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

বার্তা সংস্থা জানিয়েছে, ভেনিজুয়েলাগামী ইরানি জাহাজের বিষয়ে মার্কিন হুমকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে মার্কিন জাহাজ লক্ষ্যবস্তু করতে ইরানি সশস্ত্র বাহিনীর জন্য নির্দেশ জারি করা হয়।