ভেনিজুয়েলায় লুকিয়ে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণে দুই সেনা নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
02 এপ্রিল 2021, 10:23 রাত
•
739 বার পঠিত
ভেনিজুয়েলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় লুকিয়ে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণে দু’জন সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত আরো নয়জন।
বৃহস্পতিবার পার্শ্ববর্তী দেশ কলোম্বিয়ার সীমান্ত সংলগ্ন একটি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানিয়েছেন। তিনি জানান, গুরুত্বপূর্ণ সেই অভিযানে ৩১ জন কলোম্বীয় সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এছাড়া নিষ্ক্রিয় করা হয়েছে ছয়টি বিস্ফোরক।
অভিযানে নয়জন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানান তিনি। এছাড়া সন্ত্রাসীদের ব্যবহার করা নয়টি শিবির গুড়িয়ে দেয়া হয়েছে।