শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় জাতীয় পরিষদের নির্বাচন নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন নিউজ পোর্টাল • 29 জুলাই 2020, 07:10 বিকাল • 239 বার পঠিত
ভেনিজুয়েলায় জাতীয় পরিষদের নির্বাচন নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

ভেনিজুয়েলার আসন্ন নির্বাচন খুবই প্রতারণাপূর্ণ ও আগের যেকোনো সময়ের তুলনায় অনেক খারাপ হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ভেনিজুয়েলার বামপন্থী নেতা নিকোলাস মাদুরো নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের চেষ্টা করবেন বলেও অভিযোগ করেছে দেশটি। আগামী ৬ ডিসেম্বর ভেনিজুয়েলায় জাতীয় পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। 

সাংবাদিকদের দেয়া এক বিবৃতিতে ভেনিজুয়েলায় থাকা মার্কিন বিশেষ প্রতিনিধি এলিয়ট আব্রামস বলেন, এখনও ক্ষমতায় রয়েছেন মাদুরো। নির্বাচন ও তার ফলাফলে প্রভাব খাটানোর অবস্থান আছে তার। তাই দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতেই পারে না। তিনি আরো বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যেসব শর্ত রয়েছে বর্তমানে সেগুলো ২০১৮ সালের মে মাসের তুলনায় আরো খারাপ অবস্থায় আছে। বিশ্বের সকল গণতান্ত্রিকরা ওই বছর অনুষ্ঠিত হওয়া মাদুরোর প্রেসিডেন্ট নির্বাচনকে ভুয়া বলেছিলেন।

নির্বাচন পরিচালনা বাতিল করে ২০১৯ সালের জানুয়ারি থেকে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পরিষদের স্পিকার জুয়ান গুয়াইদোকে অন্তর্বতী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরো ৬০টি দেশ।

এছাড়া ভেনিজুলেলার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। তবুও এখনো ক্ষমতায় টিকে আছেন মাদুরো। মাদুরোকে ক্ষমতায় রাখতে সমর্থন দিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী, চীন ও রাশিয়া।