শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভাসানচর অভিমুখে জাতিসংঘ প্রতিনিধি দল

অনলাইন নিউজ পোর্টাল • 31 মে 2021, 01:04 রাত • 548 বার পঠিত
ভাসানচর অভিমুখে জাতিসংঘ প্রতিনিধি দল

ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের অবস্থা সরজমিনে দেখতে আজ (সোমবার) সেখানে যাচ্ছেন জাতিসংঘ শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তা। একই দিনে তারা কক্সবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।


পররাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা পরিদর্শনকালে অতিথিদের সঙ্গ দেবেন। গত বছরের শেষ দিকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। তখন এ নিয়ে বেশ উদ্বেগ ছিল জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের। 

উদ্ভূত পরিস্থিতিতে ঢাকাস্থ কূটনীতিকসহ জাতিসংঘের টেকনিক্যাল টিমের ভাসানচর পরিদর্শনের আয়োজন করে সরকার। এতে উদ্বেগ দূর হওয়া ছাড়াও ভাসানচর প্রশ্নে ইতিবাচক পরিবর্তন আসে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাবে।