শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতকে সহায়তায় পাশে আছে যুক্তরাষ্ট্র-জার্মানি

অনলাইন নিউজ পোর্টাল • 26 এপ্রিল 2021, 11:42 দুপুর • 698 বার পঠিত
ভারতকে সহায়তায় পাশে আছে যুক্তরাষ্ট্র-জার্মানি

ভারতে অ্যাস্ট্রাজেনেকার অতিরিক্ত উদ্বৃত্ত টিকা পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। জার্মানিও করোনাভাইরাসের সংক্রমণের কারণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত ভারতে সহায়তা পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে। খবর এএফপির।

ভারতের বিভিন্ন রাজ্যে হাসপাতালগুলোতে অক্সিজেন ও ওষুধের সংকট চলছে। রোগীদের পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তার জন্য আবেদন জানাচ্ছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেছেন, আমাদের আরও বেশি কাজ করা প্রয়োজন।

যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার কম দামের তিন কোটি ডোজ টিকা রয়েছে। এসব টিকা দেশটিতে ব্যবহারের অনুমোদন পায়নি। ফাউসি বলেছেন, এই টিকাগুলো ভারতে ব্যবহারের বিষয়টি তাঁর বিবেচনায় রয়েছে। তিনি বলেন, ভারতে কীভাবে অক্সিজেন, ওষুধ, পিপিই, পরীক্ষার উপকরণ পাঠানো যায়, তা নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র। ভারতে টিকার কাঁচামাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তারকা, আন্দোলনকর্মী ও বিশেষজ্ঞরা।