শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতকে ১০ কোটি ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

অনলাইন নিউজ পোর্টাল • 29 এপ্রিল 2021, 11:05 দুপুর • 351 বার পঠিত
ভারতকে ১০ কোটি ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মহামারি করোনাভাইরাসের প্রকোপে ভারতজুড়ে টালমাটাল অবস্থা। প্রতিদিনই দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। এ অবস্থায় ভারতকে ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলারেরও বেশি মূল্যের মেডিকেল উপকরণ দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২৮ এপ্রিল) হোয়াইট হাউজ থেকে এ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকে এসব সহায়তা ভারতে পৌঁছাতে শুরু করবে এবং এই প্রক্রিয়া আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে। এসব উপকরণের মধ্যে রয়েছে এক হাজার অক্সিজেন সিলিন্ডার, দেড় কোটি এন-৯৫ মাস্ক, ১০ লাখ র‌্যাপিড ডায়াগনস্টিক টেস্ট (আরডিটি)।