শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশে সিলিন্ডার বিস্ফোরণে ভবনধসের ঘটনায় ৭ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুন 2021, 01:24 দুপুর • 739 বার পঠিত
ভারতের উত্তরপ্রদেশে সিলিন্ডার বিস্ফোরণে ভবনধসের ঘটনায় ৭ জন নিহত

ভারতের উত্তরপ্রদেশে সিলিন্ডার বিস্ফোরণের কারণে ভবনধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।

বুধবার সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার রাতে ভারতের উত্তরপ্রদেশের গোন্ডা জেলার একটি বাড়িতে রাতের রান্না করার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের বাড়ি থেকে প্রতিবেশিরা বেরিয়ে আসেন। ততক্ষণে বিস্ফোরণের ফলে ধসে পড়েছে বাড়ির ছাদ। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৩ জন শিশু।

গণ্ডা জেলার পুলিশ চিফ (এসপি) বলেন, ওয়াজিরগঞ্জ থানার অন্তর্গত থেরকাপুরওয়া এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জোগি আদিত্যনাথ। আহতদের চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতার নির্দেশ দিয়েছেন তিনি।