শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশে কারখানায় বিস্ফোরণ

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুলাই 2020, 11:52 দুপুর • 220 বার পঠিত
ভারতের উত্তরপ্রদেশে কারখানায় বিস্ফোরণ

ভারতের উত্তরপ্রদেশের মোদিনগরে একটি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৭ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আরো ৩ জন আহত হয়েছেন। শনিবার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশ সুপার জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নারীসহ ৭ জন নিহত হয়েছেন। এছাড়া ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের শনাক্তকরণ প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের মতে, অগ্নিকাণ্ডের সময় প্রায় ২০-২৫ জন কর্মী ওই কারখানায় পার্টি পুপার্স তৈরি করছিলেন। ওই কারখানায় কোনো সুরক্ষা ব্যবস্থা ছিলো না। এছাড়া এটি পরিচালনার কোনো লাইসেন্স নেই। কারখানাটি অবৈধভাবে চলছিলো।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী অবগত হয়েছেন। জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।