শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশে দৃর্বৃত্তদের গুলিতে পুলিশের ৮ সদস্য নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 03 জুলাই 2020, 12:45 দুপুর • 255 বার পঠিত
ভারতের উত্তরপ্রদেশে দৃর্বৃত্তদের গুলিতে পুলিশের ৮ সদস্য নিহত

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে আসামি ধরতে গিয়ে দৃর্বৃত্তদের গুলিতে পুলিশের ৮ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেপুটি পুলিশ সুপার, তিনজন এসআই ও চারজন কনস্টেবল।

পুলিশ জানিয়েছে, চৌবেপুর থানার অন্তর্গত ডিকরু গ্রামে অপরাধী ধরার জন্য অভিযান চালায় পুলিশ। লুকিয়ে থাকা অপরাধীকে ধরতে পুলিশের একটি দল এগোনো শুরু করলেই তাদের দিকে ধেয়ে আসে গুলিবৃষ্টি। একটি বাড়ির ছাদ থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র, তিন সাব ইনস্পেক্টর ও চারজন কনস্টেবল।

উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জানিয়েছেন, গ্রামে ঢুকতেই বাড়ির ছাদ থেকে পুলিশের ওপর গুলি চালাতে শুরু করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।

#সংঘাত